এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১

Published on: May 2, 2022 । 9:28 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: দুটি বাইকের মুখোমুখি ধাক্কা। গুরুতর জখম হলেন কৃষি দপ্তরের এক কর্মী। আজ ২ মে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ চন্দ্রকোণা থেকে ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল একটি বাইক অপরদিকে উল্টোদিক থেকে চন্দ্রকোণাগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি বাইক দুমড়ে মুচড়ে যায়,এক বাইক আরোহী পালিয়ে যায় এবং অপরজন গুরুত্বর চোট পাওয়ায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে পাঠান। দুটি বাইকে দুজন ছিল তাদের নাম পরিচয় জানাযায়নি। তবে ক্ষীরপাইয়ের দিকে যাওয়া এক বাইক আরোহী চন্দ্রকোণা-২ ব্লক কৃষি দপ্তরের এক কর্মী বলে জানাগেছে। তিনি দপ্তর থেকে বাইকে করে ক্ষীরপাইয়ের বামারিয়ায় বাড়ি ফিরছিলেন বলে খবর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাইক দুটি উদ্ধার করে নিয়ে যায়।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি