এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে চন্দ্রকোনা-হাওড়া বাস দুর্ঘটনার কবলে

Published on: June 30, 2022 । 6:48 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা। সামনে থেকে আসা মুরগির গাড়ির সাথে হাওড়া গামী যাত্রী বোঝাই [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাসের মুখোমুখি ধাক্কা। চালক নিজে আহত হয়েও প্রাণে বাঁচালেন বাসে থাকা প্রায় ৫০ জন যাত্রীকে। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার সোনামুই বাজারের কিছু দূরে পাঁশকুড়ার দিক থেকে আসা এক মুরগির গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে চন্দ্রকোণা-হাওড়াগামী এক যাত্রী বোঝাই বাসের। জখম হন বাসের চালক। তবে চালক আহত অবস্থাতেও বাসের স্টিয়ারিং ধরে রেখে বাসটিকে উল্টে যাওয়া থেকে রক্ষা করেন। আহত চালকের চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রাই। ঘটনার জেরে ব্যস্ততম এই ঘাটাল-পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যহত হয়। পরে দাসপুর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ