এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা

Published on: November 20, 2022 । 4:48 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: শনিবারের গভীররাতে হঠাৎ বিকট শব্দ আশপাশের লোক জন ছুটে এসে দেখেন রাস্তার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পাশের দোকানে ধাক্কা দিয়ে দোকান ঘরে উল্টে আলু বোঝাই লরি। দোকান মালিক জানাচ্ছেন, প্রায় লক্ষ টাকার ক্ষতি। ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গয়লাখালিতে পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার গভীর রাতে পাঁশকুড়ার দিকে যাবার পথে আলু বোঝাই লরি দাসপুর থনার গয়লাখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক স্টেশনারি দোকানে ধাক্কা দেয়। ভেঙে পড়ে দোকান ঘর। তবে অক্ষত গাড়ির চালক ও খালাসি। খবর পেয়ে আজ ২০ নভেম্বর রবিবারের সকালে ঘটনাস্থলে পৌঁছান দোকান মালিক। দোকান মালিকের অভিযোগ, এই দুর্ঘটনায় ভেঙেছে তাঁর দোকান ঘর, নষ্ট হয়েছে দোকানের যাবতীয় মালপত্র সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি। অন্যদিয়ে দুর্ঘটনা গ্রস্থ লরির খালাসির দাবি খারাপ রাস্তার কারণেই এই দুর্ঘটনা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি