এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নাড়াজোলে বাইকের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা জখম দুই

Published on: March 24, 2023 । 6:34 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বালিপোতায় ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে আজ শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে দাসপুরের দিকে যাচ্ছিল এক মালবোঝাই লরি। আর সেই সময়ই দাসপুরের দিক থেকে নাড়াজোলের দিকে যাচ্ছিল এক বাইক। ঘাটাল মেদিনীপুর সড়কে বালিপোতার বাঁক মোড়ে বাইকের সাথে ওই মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ। বাইক থেকে ছিটকে পড়ে বাইকে থাকা দুই ব্যক্তিই। দুমড়ে মুচড়ে যায় বাইক। বিকট শব্দ শুনে পাশ থেকে লোকজন ছুটে আসে। রাস্তার মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় দুজনকেই উদ্ধার করে প্রথমে নাড়াজোল গ্রামীন হাসপাতালে পাঠায়। অবস্থার গুরুত্ব বুঝে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে ব্যপক যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘাটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। স্বাভাবিক করে ব্যস্ত এই ঘাটাল মেদিনীপুর সড়কের যাতায়াত। দুর্ঘটনাগ্রস্থ বাইক ও চালকসহ লরিকে আটক করে পুলিশ। জানাযাচ্ছে আহত দুই যুবক হলেন সায়ন মান্না এবং সঞ্জীব মাইতি। দুজনেরই বয়স প্রায় ২৮ বছর। দুজনেরই বাড়ি ডেবরা থানার বৈকুণ্ঠপুর এলাকায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ