এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে রামগড় চাতালে পথ দুর্ঘটনা

Published on: July 10, 2023 । 2:45 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দ্রুত গতিতে থাকা যাত্রী বোঝাই মারুতি রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে গিয়ে পড়ল, দুমড়ে মুচড়ে গেল মারুতি।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গাড়ির মধ্যে থাকা যাত্রীদের উদ্ধারে ছুটল গ্রামবাসীরা। আজ সোমবারের সকালে ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাট লাগোয়া রামগড় চাতালে এই ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকাতে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পোঁছায় গ্রামের ভিলেজ পুলিশ। গাড়ির মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাত লাগায় গ্রামবাসীরা। ওই মারুতির মধ্যে ছিলেন চালক সহ ৪ জন সওয়ারি। মারুতিটি খড়গপুর থেকে ফিরছিল। গাড়িটি সুলতাননগর এলাকার। চালকের নাম অনুকূল রায়। জানা গিয়েছে, সামনে থাকা এক বাইককে পাশ দিতে গিয়ে দ্রুত গতিতে থাকা ওই মারুতি রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে গিয়ে পড়ে। মারুতির মধ্যে আটকা পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করা হয়। তারা কমবেশি আহত হলেও হাসপাতালে পাঠাতে হয়নি। তবে মারুতি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত এই রাস্তায় দুর্ঘটনা তবুও ভ্রুক্ষেপ নেই চালকদের।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।