এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পথ দুর্ঘটনায় ২ সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম

Published on: July 21, 2020 । 1:19 PM

মৃণালকান্তি জানা ও শুভদীপ জানা: আজ ২১ জুলাই সকালে   সকালে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দাসপুর থানার দু’ই সিভিক ভলান্টিয়ার। ওই দুই সিভিক ভলান্টিয়ারের নাম সুজিত সামন্ত ও নবকুমার সামন্ত।  আজ সকালে দাসপুর-নাড়াজোল সড়কের উপর দাসপুর থানার রাজনগরের তেঁতুল পুকুর ভবানন্দ আশ্রমের সামনে ওই দুর্ঘটনাটি হয়। সুজিতবাবু ও নবকুমারবাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দু’জনের অবস্থাই আশঙ্কা জনক। দাসপুর থানার পুলিস জানিয়েছে,   ওই দুই সিভিক ভলান্টিয়ারের বাড়ি নাড়াজোল গ্রামপঞ্চায়েত এলাকার সীমানা গ্রামে। আজ সকালে একটি বাইকে করে বাড়ি থেকে  দাসপুর থানায় ডিউটিতে আসছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি ধাক্কা লাগলে ওই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার উপরে ইমারতি দ্রব্য রাখা থাকার ফলে বাইক আরোহীরা মালবাহী গাড়িটি দেখার পর সাইড দেওয়ার মতো জায়গা পাচ্ছিলেন না। সেজন্যই মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুই সিভিক ভলান্টিয়ারই মাথায় হেলমেট পরে ছিলেন কিন্তু এতো জোরে ধাক্কা লাগে যার ফলে হেলমেট ভেঙে গিয়ে দুজনের মাথাই জখম হয়।  এই ঘটনার পরই স্থানীয়ারা ক্ষিপ্ত হয়ে পড়েন। তাঁরা বলেন, ওই সড়কের উপর ইমারতি দ্রব্য রাখা না থাকলে আজকের এই দুর্ঘটনাটি হত না। পুলিশকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।