কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক মহিলা। রবিবার বিকেল ৫টা ১৫নাগাদ ঘটনাটি ঘটে খড়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলপতিপুরের স্বয়ম্বর লজের কাছে রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন মঞ্জুরি বটব্যাল নামে ওই মহিলা। সেই সময় বরদা চৌকনের দিক থেকে আসা একটি মোটরবাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় মহিলার ডান পা ভেঙে যায় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মোটরবাইক চালকের নাম গণেশ ধাড়া। তাঁর বাড়ি হুগলি জেলার বালি, দেওয়ানগঞ্জ, ছোট ডঙ্গল এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে খড়ার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আহত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত মহিলা








