এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পাওনা সোনা ফেরত না পেয়ে গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।

Published on: August 26, 2026 । 11:03 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ ,ঘাটাল:পাওনা সোনা ফেরত না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার গৃহবধূকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল দাসপুরে। দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাঁকিবাজার ও মদপুকুর এলাকায়।

অভিযোগ, দাসপুর থানার ভূতা গ্রামের বাসিন্দা আবুআলম মল্লিক একটি প্রাইভেট গাড়িতে করে বাঁকিবাজারের বাসিন্দা আক্তারআলী মল্লিকের স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই খবর পৌঁছয় মদপুকুর ক্যাম্পের পুলিশ ও চাঁইপাটের ভিলেজ পুলিশের কাছে।

তৎপর হয়ে পুলিশ ও ভিলেজ পুলিশ গাড়িটি আটক করে ওই মহিলাকে উদ্ধার করেন। অভিযুক্ত যুবক ও মহিলাকে প্রথমে মদপুকুর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে দুজনকেই দাসপুর থানায় পাঠানো হয়।

অভিযুক্তের পরিবারের দাবি, প্রায় দু’বছর আগে আক্তারআলী মল্লিক, নুরআলম মল্লিকের কাছ থেকে আবুআলমের জবাবদারিতে প্রায় ৩০০ গ্রাম সোনা ধার নিয়েছিলেন। বারবার বলা সত্ত্বেও সেই সোনা ফেরত দেওয়া হয়নি বলেই অভিযোগ। আর সেই পাওনা সোনা ফেরতের দাবিতেই এদিন আক্তারআলীর স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে দাবি অভিযুক্তের পরিবারের।

তবে পাওনা সোনা আদায়ের নামে কাউকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়েও।

ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।