এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

“কন্যা ভ্রুণ হত্যা দণ্ডনীয় অপরাধ” সচেতনতামূলক প্রচার ঘাটালে

Published on: September 12, 2023 । 3:39 PM

আকাশ দোলই, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: কন্যা ভ্রুণ হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই নিয়েই ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বরে সচেতনতামূলক প্রচার চালানো হল নাটিকার মাধ্যমে। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নাটকের মাধ্যমে গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রুণ হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ সেই বিষয়ে সচেতনতা মূলক প্রচার করা হয়। মানুষকে বোঝানো হয় গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করা এবং কন্যা ভ্রুণ হত্যা করলে তারজন্য কঠিনতম শাস্তি হতে পারে।  এই সচেতনতা মূলক প্রচার অভিযানের মূল চরিত্রে অভিনয় করেছেন বৈশাখী রায়। তিনিই এই নাটকটির পরিচালনা করেছেন নর্থ ক্যালকাটা পয়াসী নামক নাট্য সংস্থার পক্ষ থেকে।

উল্লেখ্য জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দু’দিন ধরে চলবে এই সচেতনতামূলক প্রচার। ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকেই এই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।