এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রূপনারায়ণের জল বাড়তেই ভেঙে গেল বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগ

Published on: August 7, 2026 । 3:17 PM

মানিক মাইতি, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল[M-92687 74931]: রূপনারায়ণ নদের জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায় ভেঙে পড়ল নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো। শুক্রবার দুপুরে ভেঙে পড়ে সাঁকোটি। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এবং হুগলি জেলার বন্দর এলাকার মধ্যে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন যাতায়াত করতেন দুই জেলার হাজার হাজার মানুষ। কর্মস্থল, বাজারহাট, স্কুল-কলেজ সহ নানা প্রয়োজনে নিত্যদিন এই সাঁকোর উপরেই ভরসা করতে হত এলাকাবাসীকে। কিন্তু হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙে পড়ে সাঁকোটি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। সাঁকো ভেঙে পড়ার জেরে এখন দুই জেলার মধ্যে যাতায়াত করতে গেলে ঘুরপথে অনেকটা বাড়তি রাস্তা পাড়ি দিতে হচ্ছে বাসিন্দাদের। এতে সময় ও অর্থ দুই-ই বেশি খরচ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষত ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীদের সমস্যা সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। সাঁকো ভেঙে পড়ার পর ফের সেই দাবি জোরালো হয়ে উঠেছে।


অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]