এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বাইক দুর্ঘটনা, মৃত ২, জখম ৩

Published on: November 23, 2020 । 12:05 PM

তনুপ ঘোষ: রবিবার ২২ নভেম্বর রাতে ক্ষীরপাই শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু। ২২ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-ক্ষীরপাই সড়কের ক্ষীরপাই ডাকবাংলোর কাছে। পুলিশ সূত্রে জানা যায়, একটি বাইকে করে তিন বন্ধু রাত সাড়ে ১১টার সময় বাড়ি ফিরছিলেন। ক্ষীরপাই শহরের ডাক বাংলোর কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। অন্যজন অল্পবিস্তর জখম হয়েছেন। মৃত দুই যুবকের নাম সুজয় কদমা(২০) এবং অভিজিৎ ঘোষ(১৮)। সুজয়ের বাড়ি ক্ষীরপাই শহরের ১ নম্বর ওয়ার্ডে এবং অভিজিতের বাড়ি ওই শহরেরই ১০ নম্বর ওয়ার্ডে।
অন্যদিকে ওই রাতেই চন্দ্রকোণার পিয়ার ডাঙায় মোটরবাইক ও সাইকেল এর মুখোমুখি ধাক্কায় ঘটনায় আহত দুই চালক। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।  •ভিডিও

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।