এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল অগ্রণী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

Published on: September 26, 2021 । 8:25 PM

রবীন্দ্র কর্মকার: উৎসবকালীন রক্তসঙ্কট মোচনের লক্ষ্যে এবং রক্তদানের গুরুত্ব জনসমক্ষে তুলে ধরতে রক্তদান শিবিরের আয়োজন করল ঘাটাল অগ্রণী ক্লাব। আজ ২৬ সেপ্টেম্বর ঘাটালের রাধারাণী সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরটি আয়োজিত হয় বলে জানান অগ্রণী ক্লাবের সভাপতি ডাঃ কল্পতরু রায়চৌধুরী। ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ সাঁতরা জানান, এদিন শিবিরে তিনজন মহিলা সহ মোট ৭০ জন রক্তদান করেন। এদিন শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পৌরসভার পৌর কো-অর্ডিনেটর বিভাস ঘোষ, ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ হরেকৃষ্ণ পাল প্রমুখ। ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও