এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির

Published on: September 29, 2020 । 6:25 PM

বাবলু সাঁতরা: গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হল চন্দ্রকোণায়। আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ওই গ্রাম পঞ্চায়েত দপ্তরে রক্তদান শিবিরটি করা হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান ইসমাইল খাঁন। ঘাটাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন রক্তদান শিবিরের ৫০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177