এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা পরিস্থিতেও স্বেচ্ছায় রক্তদান শিবির করল দাসপুরের পার্বতীপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন

Published on: June 12, 2020 । 9:19 AM

এই করোনা পরিস্থিতে রক্তের চাহিদা মেটাতে ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলি আশানুরূপভাবেই নিয়মিত এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে।

পিছিয়ে নেই দাসপুরের বালরাউত এলাকার পার্বতীপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এই ক্লাবের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাব সভাপতি সঞ্চয় মণ্ডল জানালেন এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন।

তবে তাঁদের আয়োজনে আরও অনেকেই ছিলেন কিন্তু যে সংস্থা থেকে রক্ত নেওয়া হয় তাঁদের মোট ৫০টি রক্তের ব্যাগ নেবারই নির্দেশ ছিল।

ক্লাবের সম্পাদক প্রশান্ত মান্না জানান,তাঁদের ক্লাব প্রতি বছরই এই স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করে থাকে। এবার করোনা পরিস্থিতে এই আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ হলেও ক্লাব সদস্যরা সামাজিক দূরত্ব মেনে স্যানিটাইজেশনের সুন্দর ব্যবস্থার মধ্যদিয়ে শিবিরটি শেষ করেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব