এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জগন্নাথপুর সমবায় সমিতির রক্তদান শিবির

Published on: June 19, 2021 । 4:32 PM

শ্রীকান্ত ভুঁইয়া👆 ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:   করোনা অতিমহারিতে রাজ্যের সমস্ত ব্লাডব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি হচ্ছে। সেই সাথে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুর-২ ব্লকের খুকুড়দহ জগন্নাথপুর সমবায় সমিতি।আজ ১৯ জুন শনিবার  সমবায়ের কক্ষে অনুষ্ঠিত ওই রক্তদান শিবিরের ১০জন মহিলা সহ মোট ১০০ জন রক্তদান করেন বলে জানান সমবায়ের ম্যানেজার পুরঞ্জন রানা।  করোনা মহামারীতে আশাকর্মীরা   করোনা আক্রান্তদের সেবা করে আসছেন।তাই আজকের এই রক্তদান শিবির থেকে ৬ জন আশা কর্মী কে সংবর্ধনা দেওয়া হয়। যে সমস্ত আশাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন  জগন্নাথপুর গ্রামের মিঠু চৌধুরী,বুলা অধিকারী,ঝর্ণা মাইতি এবং খুকুড়দহ গ্রামের সোনালী ভুঁইয়া,কৃষ্ণা প্রামাণিক,চন্দনা মালিক। এই রক্তদান শিবিরে দাসপুর-২ পঞ্চায়েত সভাপতি প্রতিমা দোলই,সহ সভাপতি আশিস হুদাইত, খুকুড়দহ গ্রামপঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ উপস্থিত ছিলেন।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ