এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ফুটপাত দখল উচ্ছেদে চন্দ্রকোনায় চলবে বুলডোজার

Published on: August 1, 2026 । 3:26 PM

কেয়া মণ্ডল চৌধুরী , স্থানীয় সংবাদ, ঘাটাল:চন্দ্রকোনা শহরের মূল রাস্তার দু’পাশে দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তরের জমি দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই সমস্ত জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল চন্দ্রকোনা পৌরসভা।পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১০ দিনের মধ্যে পূর্ত দপ্তরের জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে পূর্ত দপ্তরের আধিকারিকরা প্রথমে জমি চিহ্নিতকরণ বা মার্কিংয়ের কাজ করবেন। এরপর আইন মেনে শুরু হবে দখল উচ্ছেদ অভিযান।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নোটিশের সময়সীমা শেষ হওয়ার পর প্রয়োজনে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে উচ্ছেদ অভিযান চালানো হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।