এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় রাজার গায়কের গৃহে চলছে অসামাজিক কাজ

Published on: October 10, 2020 । 10:50 PM

তৃপ্তি পাল কর্মকার:অসামাজিক কাজের আখড়া হয়েছে চন্দ্রকোণা ভেরবাজারে একসময়ের রাজার সভা গায়কের বসতবাড়ি। চন্দ্রকোণা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভেরবাজারে বসবাস করতেন রমাপতি বন্দ্যোপাধ্যায়ের। জনশ্রুতি আছে ১৮৩১ সালে বর্ধমান মহারাজা মেহতাপ চাঁদ রমাপতিবাবুর গানে মুগ্ধ হয়ে তাকে সভা গায়ক করেছিলেন এবং দেওয়ানী পদ দিয়েছিলেন।
বর্তমানে সংস্কারের অভাবে গায়কের বসতবাড়ি পরিত্যক্ত এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেখানে নাকি সন্ধ্যায় বসে মদ জুয়ার আসর। প্রায় ৫০০ বছরের পুরোনো  ভেরবাজারের এই বাড়ি লালুবাবুর বাড়ি বলে পরিচিত।
ইতিহাস খুঁজে পাওয়া যায় সংগীতঞ্জ পরিবারে রমাপতিবাবুর জন্ম১৮০৯ সালে। ছেলেবেলা থেকে বিভিন্ন সঙ্গীতজ্ঞের কাছে সঙ্গীতের তালিম নেবার পরে সঙ্গীত শিল্পী হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর। সুখ্যাতির খবর যায় বর্ধমান মহারাজা মেহতাপ চাঁদের কাছে। মহারাজা সসম্মানে হাতি পাঠিয়ে বর্ধমানে নিয়ে যান রমাপতিবাবুকে। সভাগায়কের পদের পাশাপাশি তাঁকে দেওয়া হয় দেওয়ানির পদ। বাংলা ও পার্শীতে পারদর্শী এই সভাগায়ক সঙ্গীতাদর্শ নামে একটি অনুবাদ মূলক বই বাংলায় রচনা করেন। তাঁর স্ত্রী করুনাময়ীদেবীও নামজাদা সঙ্গীতশিল্পী ছিলেন। বতর্মানে রমাপতিবাবুর উত্তরসূরিরা বর্ধমানে বসবাস করেন। আর ভেরবাজারের এই সুবিশাল দালানকোঠা পরিত্যক্ত হয়ে বিলীন হতে বসেছে সময়ের ঘূর্ণিপাকে। ওই ভেড়বাজারের বসতবাটিকে রক্ষা করতে চান সকলেই। নতুন এবং পুরোনো প্রজন্মের সমস্ত সচেতন মানুষই।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি