এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মারিচ্যা গ্রামে একাধিক মন্দিরে চুরি, তদন্তে পুলিশ

Published on: August 12, 2026 । 11:31 AM

স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার মারিচ্যা গ্রামে গতরাতে একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, স্বপন অধিকারীর কৃষ্ণমন্দির থেকে চারটি পিতলের গোপাল, দুটি পিতলের রাধাকৃষ্ণ, একটি পিতলের লক্ষ্মীনারায়ণ এবং রূপোর বাঁশি-সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। এছাড়াও গ্রামের দুটি সার্বজনীন শীতলা মন্দিরেও চুরি হয়। খোয়া গিয়েছে শীতলার সোনার চোখ, ঝাঁঝ ও ঘণ্টা সহ পুজোর আসবাব। একটি মনসা মন্দির থেকেও পিতলের মনসা ঠাকুর চুরি হয়েছে। গ্রামের শিবমন্দিরেও চোরেরা ঢুকে লণ্ডভণ্ড করেছে বলে জানা গেছে। একই রাতে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘাটাল থানা ও খড়ার ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ স্থানীয় একটি কীটনাশকের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি