এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় গুরুতর জখম সিভিক

Published on: June 1, 2023 । 7:49 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে দাসপুর থানার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এক সিভিক ভলেন্টিয়ার। গুরুতর জখম অবস্থাতে তাকে উদ্ধার করে প্রথমে দাসপুর গ্রামীন হাসপাতালে তারপর তাকে স্থানান্তরিত করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যাচ্ছে ওই সিভিকের নাম তুহিন মাইতি। বাড়ি দাসপুর থানার যদুপুর গ্রামে। আজ বৃহস্পতিবার বিকেলে বাইকে করে ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে তুহিন দাসপুর থানায় তার ডিউটিতে যাচ্ছিলেন। বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সুরানারায়ণপুর তেমাথানির কাছে তুহিন ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে ওই সড়কেই দাসপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে যাছিল এক মাল বোঝাই লরি। দ্রুত গতিতে থাকা এই মাল বোঝাই লরি তুহিনের বাইকে সরাসরি ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়েন তুহিন। অন্যদিকে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার ধারেই পড়ে ছিলেন তুহিন। পরে দাসপুর থানার পুলিশ গিয়ে তুহিনকে উদ্ধার করে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে ঘাতক লরিকে ধরা সম্ভব হয়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।