এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিভিক

Published on: July 25, 2022 । 9:57 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল চন্দ্রকোনা সড়কের ঘাটাল থানার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]বরদা চৌকনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝেই পড়েছিলেন। ঘটনার খবর পেয়ে ঘাটাল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করে। পুলিশের তরফে প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্থ ওই ব্যক্তির নাম নিরঞ্জন ভট্টাচার্য্য বাড়ি খড়ারে। জানাগেছে নিরঞ্জনবাবু পেশায় সিভিক ভলেন্টিয়ার। ওই রাতে কীভাবে নিরঞ্জন দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখছে ঘাটাল পুলিশ।
আজ সোমবারের সকালে ঘাটাল পুলিশের তরফে জানানো হয়েছে ঠিক কীভাবে এই দুর্ঘটনা তার তদন্ত চলছে তবে খড়ারের ওই সিভিক বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসায় সাড়া মিলছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ