এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা থেকে ক্ষুদিরামের জন্মস্থান মোহবনী পর্যন্ত রেলপথের জন্য জোরালো আন্দোলন

Published on: May 11, 2026 । 2:01 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা টাউন থেকে বীর শহীদ ক্ষুদিরামের জন্মস্থান মোহবনী পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রেললাইন সংযোগের জন্য জোরালো আন্দোলনের ডাক দিল চন্দ্রকোনা-ঘাটাল নাগরিক উন্নয়ন কমিটি। ওই কমিটির সভাপতি তথা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি আইনজীবী সমীরকুমার ঘোষ বলেন, আমরা চন্দ্রকোণা রোড থেকে চন্দ্রকোণা টাউন, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর ও পাঁশকুড়া পর্যন্ত রেললাইনের দাবী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে। আমাদের দাবীও তাই জোরালো করে তুলছি। সমীরবাবুর দাবি, ইতিপূর্বে তাঁর প্রেরিত চিঠি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে পাঠানো হলে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাঠান। সেই চিঠির কপি সাংসদ আইনজীবীকে দিয়েছেন। ফল হিসাবে আরামবাগ থেকে ঘাটাল পর্যন্ত রেললাইন বর্তমান অর্থবর্ষে অর্থ বরাদ্দ হয় এবং মঞ্জুর হয়। রেল আন্দোলনের চিঠি আইনজীবী মারফৎ দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রীকে পাঠানো হয়েছে। ফল হিসাবে সাংসদ আরও ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রীর ৬৩টি প্রকল্পের মধ্যে চন্দ্রকোণা রোড থেকে ঘাটাল হয়ে পাঁশকুড়া পর্যন্ত রেললাইনটি এই প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। সমীরবাবু বলনে, শহীদ ক্ষুদিরামের জন্মস্থান মোহবনীকে উন্নয়ন করতে গেলে রেললাইন অত্যন্ত জরুরি। তবেই শহিদ ক্ষুদিরামকে স্মরণ করতে পারব এবং আগামীদিনে বাংলার মানুষের কাছে এটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে উঠবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি