এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার প্রভাবে অম্বুবাচীতে আম ও কাঁঠালের বিক্রি নেই ঘাটাল মহকুমায়

Published on: June 21, 2020 । 6:27 PM

সুইটি রায়:করোনার প্রভাব বিশ্বের অন্যান্য ক্ষেত্রগুলির মতোই পড়েছে বাঙালির রীতি ও অনুষ্ঠানগুলিতেও। রীতি অনুযায়ী আষাঢ় মাসে হিন্দুদের বাৎসরিক উৎসব অম্বুবাচী।আগামীকাল সোমবার অম্বুবাচী পুজো ওই পুজোর উপকরণ হিসাবে ব্যবহার হয় আম,কাঁঠাল।তাই অন্যান্য বছর এই সময়ে আম কাঁঠালের বিক্রিও হয় দেদার। তবে এই বছরের ছবিটা পুরোপুরি ভিন্ন। পূজোর আগের দিন মাথায় হাত চন্দ্রকোনার কাঁঠাল ব্যবসায়ীদের।গত বছর অব্দি চন্দ্রকোনার বাজার থেকে রাস্তা সর্বত্রই সারিসারি দিয়ে রমরমিয়ে চলতো কাঁঠাল বিক্রি। প্রতিবছরের মতো এবছরও  চন্দ্রকোণার গোঁসাইবাজার এলাকায় রাজ্যসড়কের ধারে সারিসারি কাঁঠালের পসরা সাজিয়ে বসে চন্দ্রকোনার কাঁঠাল বিক্রেতা দিলীপ আশ। তবে বিক্রি নেই।করোনা ও লকডাউনের জেরে মানুষের হাতে পয়সা নেই তাই এবার পূজোর আয়োজনেও কোনও স্বাড়ম্বর নেই এর জেরেই মন্দা ব্যবসায়। তাছাড়া আগের বছরের তুলনায় এবার দামও চড়া, তাই কাঁঠাল বিক্রির ভরা মরসুম হলেও চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।