এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে টাকা তছরুপের অভিযোগে গ্ৰাহক পরিষেবা কেন্দ্রের মালিককে ঘিরে বিক্ষোভ

Published on: October 11, 2022 । 9:35 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার তেমুহানি এলাকায় এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে গ্রাহকের টাকা তছরুপের অভিযোগ উঠল। আর এই অভিযোগেই আজ ১১ অক্টোবর মঙ্গলবারের সন্ধ্যেতে তাকে ঘেরাও করে তালা বন্ধ করে দিলেন উত্তেজিত জনতা। জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপি টি দাসপুর থানার তেমুহানিতে। কেন্দ্রটির দায়িত্বে রয়েছে দিলীপ কর। দাসপুর থানারই কিসমৎ কলোড়া গ্রামের এক বাসিন্দা কল্পনা দোলইয়ের অভিযোগ, দিলীপবাবু কল্পনাদেবীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৭০ হাজার টাকা তুলেছেন। আর এই অভিযোগেই আজ মঙ্গলবারের সন্ধ্যে থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীর পাশাপাশি ওই কেন্দ্রের গ্রাহকরা। বিক্ষোভকারীরা সরাসরি অভিযোগ তোলেন দিলীপবাবুর বিরুদ্ধে, এর আগেও একাধিকবার গ্রাহকের টাকা তছরূপের অভিযোগ উঠেছে কিন্তু কোনও অজানা কারণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই দিলীপ কর সংবাদ মাধ্যমের কাছে সরাসরি জানান, তার নামে সমস্ত অভিযোগ মিথ্যে। এই কল্পনাদেবী বারে বারে তার কেন্দ্র থেকে আধার নাম্বার পাশাপাশি আঙ্গুলের ছাপ দিয়ে নিজেই টাকা তুলেছেন। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে দাসপুর পুলিশ পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ