এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে চিকিৎসক সহ দুজনের দে/হ উদ্ধার

Published on: January 24, 2026 । 4:41 PM

বাবলু মান্না, ‘স্থানীয় মান্না’: মৃ/ত্যু-১: দাসপুরে এক গ্রামীণ চিকিৎসকের অস্বাভাবিক মৃ/ত্যু হল। আজ শনিবার ২৪ জানুয়ারি তাঁর নিজের চেম্বার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃ/ত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃ/ত চিকিৎসকের নাম শঙ্কর রায়(৪৮)। জোত গৌরাঙ্গ স্কুলের কাছে তাঁর একটি চিকিৎসালয় রয়েছে। দুপুরে সেখানেই তাঁর ঝুলন্ত দে/হ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান এটি আ/ত্ম/হ/ত্যার ঘটনা।
মৃ/ত্যু-২: সাত সকালে মাঠের মধ্যে জলে এক বৃদ্ধের দে/হ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার তাজপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃ/ত ব্যক্তির নাম অচলেন্দু মান্না (৭০)। শনিবার সকালে রাস্তার ধারের জমিতে জলে অচলেন্দুরবাবুর দে/হ ভেসে ছিল। পরিবারের সদস্যরা দেহটি সনাক্ত করেন। জানা গেছে, গতকাল রাতে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে তাঁর নিমন্ত্রণ ছিল। খাওয়া-দাওয়া করে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃ/ত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি