এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বড়দিনের কেক সাথে দোকান পুড়ে ছাই দাসপুরে

Published on: December 25, 2022 । 5:57 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাতের অন্ধকারে দোকান পুড়ে ছাই। দোকানে ছিল প্রায় ৭ হাজার টাকার কেক। আয়ের উৎসের এমন পরিণত দেখে ভেঙে পড়েছেন দোকান মালিক,চাঞ্চল্য গ্রামবাসীদের মধ্যেও। ঘটনা দাসপুর থানার লাওদা গ্রামের। গ্রামের মার্কেট কমপ্লেক্সের কাছে রাস্তার ধারে সুজানগর গ্রামের বাসিন্দা প্রবীর জানার এক চপ মুড়ির দোকান ছিল। আজ রবিবারের সকালে দেখা যায় সারা দোকান পুড়ে ছাই। যাবতীয় জিনিসপত্র থেকে আজ বড় দিনের বেশ কয়েক হাজার টাকার কেক সব পুড়েছে। দোকান মালিকের অভিযোগ, শনিবার গভীর রাতেই কেউ বা কারা তাঁর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। মূলত প্রতিহিংসা থেকেই এই কাণ্ড। তিনি বলেন, দোকানের পিছনের অন্য ব্যক্তির এক জায়গা। অনেক চেষ্টা হয়েছে দোকান সরানোর। তাঁর অভিযোগ, ওই জায়গা থেকে দোকান না সরানোয় দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে। ভেঙে পড়েছেন দোকান মালিক প্রবীর জানা। এই দোকানের আয়েই তাঁর সংসার চলত। এবার বড়দিনে বিক্রির জন্য ৭ হাজার টাকার কেক তুলেছিলেন সে কেক সাথে দোকানের যাবতীয় জিনিস সব পুড়ে ছাই। তিনি জানান, সব মিলিয়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।