এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর

Published on: July 20, 2021 । 11:35 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের(৭০)। ঘটনা দাসপুর থানার সেকেন্দারির সমবায় সমিতির কাছে কলোড়া থেকে মলিঘাটি যাবার সড়কে। আজ মঙ্গলবার সকালে প্রায় সাড়ে সাতটা নাগাদ সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে এক বাইক এসে ধাক্কা দেয় সাইকেল আরোহীকে। জোর ধাক্কায় সাথে সাথে রাস্তার মাঝেই পড়ে যান তিনি। স্থানীয়রা ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে স্থানীয়রাই ধরে ফেলেন ঘাতক ওই বাইক সহ চালককে। খরব যায় দাসপুর পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘাতক বাইক চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম জগন্নাথ সামন্ত, বাড়ি দাসপুর থানার সেকেন্দারিতেই।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ