এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের স্কুল লোকনৃত্যে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করল

Published on: September 13, 2019 । 8:59 PM

নিজস্ব সংবাদদাতা: জেলাস্তরীয় লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রাজ্যস্তরের প্রতিযোগিতায়

অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেল দাসপুরের হাট সরবেড়িয়া ডাঃ বি.সি রায় স্মৃতি শিক্ষা নিকেতন। আজ ১৩ সেপ্টেম্বর মেদিনীপুর মোহনানন্দ বিদ্যাপীঠে ওই লোকনৃত্য প্রতিযোগিতায় জেলার ১৫টি স্কুলকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করল হাট সরবেড়িয়া হাইস্কুল। ওই স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক বলেন, সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ১৫টি স্কুল অংশগ্রহণ করেছিল। আমাদের বিদ্যালয় থেকে নবম শ্রেণীর ৬ জন ছাত্রী ঝুমুর নৃত্য পারফর্ম করে দেখায়। তাতেই আমরা প্রথম স্থান পাই। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয় ছাঙ্গুয়াল স্কুল, তৃতীয় স্থান অধিকার করে জনার্দনপুর স্কুল। প্রথম স্থানাধিকারী হিসেবে এরপর আমরা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব