এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Published on: January 4, 2021 । 6:31 PM

শ্রীকান্ত ভূঁইঞ্যা:  আজ ৪ জানুয়ারি দুপুরে দাসপুর থানার খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের লক্ষীকুন্ডু গ্রামের পূজা দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গৃহবধূর বয়স ২০ বছর।  মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে পুলিশ ও প্রতিবেশীরা। গৃহবধূর বাপের বাড়ির লোকজন পূজাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন শশুর বাড়ির বিরুদ্ধে । ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ। দাসপুর থানার তরফে বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, পূজা দাসের দুই সন্তান রয়েছে। স্বামী শ্রীমন্ত দাস বর্তমানে সোনার কাছে ভিন রাজ্যে রয়েছেন।  যে ঘরটি থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেই ঘরের দেওয়ালে লেখা “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”। ঘরটি থেকে একটি ভাঙা মোবাইলও উদ্ধার করেছে পুলিশ। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল জানিয়েছেন, তদন্তের মাধ্যমে শীঘ্রই মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও