এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ছিপ ফেলে মাছ ধরার সময় বিপত্তি, নদীর পাড়েই লুটিয়ে পড়ে মৃত্যু যুবকের

Published on: August 13, 2026 । 3:44 PM

 কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাছ ধরতে গিয়ে নদীর পাড়েই মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার খাসবাড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজিত সিংহ (৩২)। তাঁর বাড়ি খাসবাড় গ্রামেই। হঠাৎ করেই মাছ ধরার সময় অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তারপরেই নদীর পাড়ের ঝোপের ধারে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অন্যান্য দিনের মতোই এলাকার ঝুমি নদীতে ছিপ ফেলে মাছ ধরছিলেন সুজিত। সেই সময় হঠাৎ করেই তিনি প্রবলভাবে কাশতে শুরু করেন। কাশির দমকে একসময় তাঁর নাক-মুখ দিয়ে কাঁচা রক্ত বেরিয়ে আসে। তারপরেই নদীর পাড়ে একটি ঝোপের ধারে লুটিয়ে পড়েন তিনি। দূর থেকে এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে যান। কিন্তু কাছে গিয়ে তাঁরা দেখেন, ওই যুবকের দেহে কোনও স্পন্দন নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। গ্রামবাসীদের অনুমান, প্রবল কাশির দমকে হয়তো স্ট্রোকে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সুজিতের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি যক্ষ্মা (টিবি) রোগে ভুগছিলেন। তার জেরেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।