এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অষ্টমঙ্গলার পরেই বেপাত্তা স্বামী, ঘাটালে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ

Published on: August 16, 2026 । 9:48 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গত বৈশাখ মাসে বিয়ে। কিন্তু বিয়ের অষ্টমঙ্গলার পর থেকেই স্বামী আর যোগাযোগ রাখেননি। সেই বধূরই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ঘাটাল থানার পানচাঁদা গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম রীনা পোড়ে সামন্ত (২২)। শুক্রবার তাঁর শ্বশুরবাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।   রবিবার মেদিনীপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ওই ঘটনায় বধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ এবং ননদের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রীনার বাপের বাড়ি ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচঘোড়ায়। বধূর বাপের বাড়ি সূত্রে জানা যায়, গত ১৯ বৈশাখ দেখাশোনা করে পানচাঁদা গ্রামের সুরজিৎ সামন্তের সঙ্গে রীনার বিয়ে হয়। সুরজিৎ জেলার বাইরে কোনও ওষুধ কোম্পানিতে চাকরি করেন। রীনার বাবা গৌতম পোড়ে এবং মা মিঠু পোড়ের অভিযোগ, বিয়ের আট দিন পর সুরজিৎ বাইরে চলে যাওয়ার পর থেকে আর বাড়ি আসেননি। রীনার সঙ্গেও সে ভাবে কোনও যোগাযোগ রাখেননি তিনি। গত ১৪ অগস্ট বিকেলে রীনার বাপের বাড়িতে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়।ওই ঘটনার পরই মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে রীনার স্বামী সুরজিৎ সামন্ত, শ্বশুর জ্যোতির্ময় সামন্ত, শাশুড়ি সুমিত্রা সামন্ত, ননদ সুমনা পাত্র ও ননদের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার মেদিনীপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি