এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আরামবাগ ক্ষীরপাই রাজ্য সড়কে টোটো লরির মুখোমুখি ধাক্কায় মৃত ১ আহত ৪

Published on: December 3, 2021 । 2:36 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:আরামবাগ ক্ষীরপাই রাজ্য সড়কের বওড়া প্রতীক্ষালয়ের সম্মুখে টোটোর সঙ্গে লরির ধাক্কায় মৃত টোটো চালক। টোটো চালকের নাম জয়দেব চৌধুরী। বাড়ি জাড়া গ্রামে। বয়স আনুমানিক ৪৫। জানা গেছে ক্ষীরপাই হাসপাতাল থেকে এক রোগীসহ ৫ জন যাত্রী নিয়ে টোটোটি জাড়ার দিকে যাচ্ছিল, সেই সময় আরামবাগের দিক থেকে আসা একটি লরি সরাসরি টোটোটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই টোটো চালকের মৃত্যু হয়। জখম হন ৪ জন। তাদের মধ্যে১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। ৪ নম্বর মানিক কুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান আজমিরা খাতুন হাসপাতালে এসে তদারকি করেন । রাজ্য সড়কের উপর বারবার দুর্ঘটনা ঘটায় ট্রাফিক ব্যবস্থার উপর এলাকার মানুষ অভিযোগ তুলছেন। এই নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা বাড়ে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও