এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আম কুড়াতে গিয়ে গাছের ডাল কোমরে গাঁথা হয়ে মর্মান্তিক মৃত্যু দাসপুরের প্রৌঢ়ের

Published on: May 16, 2023 । 9:31 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে কোমরে গাঁথা হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনা দাসপুর থানার মাছগেড়িয়ার। ওই গ্ৰামের সুভাষ মাইতি (৫৭) গতকাল বিকেলে ঝড়ের সময় আম কুড়াতে গিয়েছিলেন। সেইসময় একটি ডাল ভেঙে সুভাষবাবুর কোমরে কোনওভাবে গাঁথা হয়ে যায়। পরিবারের লোকেরা তাঁকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করেন ওইদিন বিকেলেই। পরে অবস্থার অবনতি হলে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত্রি ১০ টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, এই সুভাষ মাইতি ৬ এপ্রিল আদিবাসী মহিলা চম্পা সিং এর মাথা ফাটিয়ে দিয়েছিলেন। চম্পা সিং তাঁর কাজের প্রাপ্য চাল চাইতে যেতে সুভাষ মাইতি ও তাঁর ছেলে ওই আদিবাসী মহিলার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন এবং গুরুতর জখম হন ওই আদিবাসী মহিলা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ