এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সিভিক ভলান্টিয়ার এটা করতে গেলেন কেন?

Published on: January 9, 2026 । 9:48 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার ৯ জানুয়ারি দুপুরে ঘাটাল শহরের নিস্তব্ধতা চিরে দিয়ে ৬ নম্বর ওয়ার্ডে দানা বাঁধল এক জমাট রহস্য। নিজের শোবার ঘরের ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না মেলায় যখন দরজা ভাঙা হলো, তখন ভেতরে ঝু/লে থাকা সিভিক ভলান্টিয়ার রিন্টু পালের দে/হটি দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। মাত্র ৩৬ বছর বয়সী এই যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতি ঘিরে এলাকায় এখন শুধুই কুয়াশাচ্ছন্ন জল্পনা। পুলিশ প্রাথমিকভাবে একে দীর্ঘস্থায়ী মানসিক অবসাদের ফল হিসেবে দাবি করলেও, এক চিলতে ঘরে ঘটে যাওয়া এই পরিণতির পেছনে কোনো গোপন দীর্ঘশ্বাস লুকিয়ে আছে কি না, তা নিয়ে ফিসফাস থামছে না। ময়নাতদন্তের জন্য দে/হটি পাঠানো হলেও নিথর শরীরের সেই বন্ধ ঘরের রহস্য আপাতত চার দেওয়ালে বন্দি হয়ে রয়ে গেছে।।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।