এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Published on: August 11, 2021 । 6:14 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে জলে ডুবে মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাসপুর থানার পলাশপাই কাছারি ঘাট এলাকায় এক যুবকের জলে ডুবে মৃত্যু হয় আজ বুধবার। মৃত যুবকের নাম প্রসেনজিৎ সামন্ত (৩৩)। জানা যায়, দুপুর সাড়ে ১২ টা নাগাদ বাড়ির সামনের পুকুরে দেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন প্রসেনজিৎবাবুর পরিবারের লোকজনেরা বিশেষ কারণে বাইরে যান এবং বাড়িতে একাই ছিলেন তিনি। পরিবারের লোকেরা এসে খোঁজাখুঁজি করেন কিন্তু প্রসেনজিৎবাবুকে কোথাও দেখতে পান না। পরে জানতে পারেন পুকুরে দেহ ভাসতে দেখা গেছে। দেহটি তুলে আনার পর পরিবারের লোকজন চিনতে পারেন তাঁদের ছেলেকে। যদিও বিষয়টি এখনও পর্যন্ত থানায় জানানো হয়নি‌।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক