কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার সাতসকালে পুকুরে মৃ/তদে/হ ভাসতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ, ১৮ এপ্রিল ঘাটাল থানার দীঘা আনন্দপুর ত্রাণ শিবির ফুটবল গ্রাউন্ডের পাশের একটি বড় পুকুরে এক ব্যক্তির দে/হ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করলে জানা যায়, মৃ/ত ব্যক্তির নাম বরুণ সাঁতরা (৪২)। তিনি দীঘা আনন্দপুর এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকেই এলাকায় দেখা যাচ্ছিল না বরুণবাবুকে। পরিবারের লোকজন তাঁর খোঁজ চালাচ্ছিলেন। এদিন সকালে বাসিন্দারা পুকুরে দে/হটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনোভাবে জলে পড়ে গিয়েই তাঁর মৃ/ত্যু হয়েছে। তবে মৃ/ত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃ/ত বরুণ সাঁতরার পরিবারে বর্তমানে তাঁর স্ত্রী ছাড়াও পনেরো বছরের একটি মেয়ে এবং বারো বছরের একটি ছেলে রয়েছে। আকস্মিক এই ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দীঘার পুকুর থেকে উদ্ধার দেহ




