এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল ‘নূরচাচার’

Published on: July 31, 2020 । 6:08 PM

নিজস্ব সংবাদদাতা:ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল দাসপুর থানার হাজরাবেড় গ্রামের নূর হোসেন মল্লিকের। এলাকায় তিনি ‘নূরচাচা’ নামেই পরিচিত। তাঁর বয়স ৬৫ বছর। দাসপুর থানার হাজরাবেড় গ্রামে বাড়ি। আজ দুপুরে তাঁর বাড়ির সামনে একটি ষাঁড় উৎপাত করলে তিনি ষাঁড়টিকে তাড়াতে যান। তখনই ষাঁড়টি ঘুরে এসে নূরচাচাকে আক্রমণ করলে তিনি গুরুতর জখম হন। ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তিনি মারা যান। ‘নূরচাচা’ বেলিয়াঘাটা-দুবরাজপুর রাস্তার প্রথম টোটোচালক।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।