এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পর পর তিন দিন রাত জেগেই কী মৃত্যু হল দাসপুরের যুবকের?

Published on: October 24, 2022 । 9:17 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ: ভিন রাজ্যে সোনার কাজে গিয়ে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অস্বাভাবিক মৃত্যু হল দাসপুরের যুবকের।ওই যুবকের নাম বাপি সামন্ত(৩১)।বাড়ি দাসপুর থানার উদয়চক গ্রামে। কানপুরে সোনার কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে দোকানে কাজের চাপ থাকায় পরপর টানা ৩ দিন রাত জেগে কাজ করে তিনি, ২৩ অক্টোবর সকালে অসুস্থ বোধ করলে কানপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর পর দাসপুরের বাড়ির উদ্দেশ্যে মরদেহ পাঠানো হচ্ছে।ওই যুবক বিবাহিত একটি সন্তান রয়েছে।অন্যের দোকানে কাজ করতেন।যুবকের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ