এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পানীয় জলের সমস্যায় চন্দ্রকোনার রাজগঞ্জ, অবহেলার নজির!

Published on: January 31, 2024 । 11:30 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পানীয় জলের চরম সমস্যায় ভুগছে চন্দ্রকোণা-২ ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ গ্রামের বাসিন্দারা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
রাজগঞ্জ গ্রামের প্রায় ৪০টি পরিবার আজ প্রায় এক মাস ধরে পানীয় জল(drinking water) পাচ্ছে না। গ্রামের সজল ধারা বিকল, নিজেদের উদ্যোগে শত চেষ্টা করেও সজল ধারা মেরামত করতে পারেনি গ্রামবাসীরা। কোন উপায় না পেয়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন(Block administration) এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন কিন্তু কেউ কোনও উদ্যোগ নেয়নি। তবে ব্লক প্রশাসনের উদ্যোগে গাড়িতে করে ট্যাঙ্কের মাধ্যমে দিনে দু’বার পানীয় জলের পরিষেবা দিলেও সেই জল পর্যাপ্ত নয়, এলাকার মানুষের কাছে জল নিতে পড়ে যায় হুড়োহুড়ি। ট্যাঙ্কের জল পর্যাপ্ত নয়। গ্রামের মানুষের দাবি দ্রুত তাদের সজল ধরা পাম্পটি মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করা হোক। সজল ধারা মেরামত না হওয়ায় এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। গ্রামের মানুষেরা জানাচ্ছেন প্রশাসনিক চরম গাফিলতি, সজল ধরার পাম্পটি মেরামত করা হচ্ছে না। তবে এ বিষয়ে চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, দ্রুত সজল ধারা মেরামতের ব্যবস্থা করা হবে। এখন দেখার কবে সজল ধরার মেরামত করা হয়।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।