এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নান্দনিকের উদ্যোগে চন্দ্রকোণায় শারদ সম্মান

Published on: October 13, 2022 । 11:14 PM

বাবলু সাঁতরা, চন্দ্রকোণা: চন্দ্রকোণা শহরের ১৬ টি দুর্গা পুজো কমিটিকে শারদ সম্মান জানালো নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ। ১৩ অক্টোবার বৃহস্পতিবার চন্দ্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দ্রকোণা পুরসভা  এলাকার ১৬ টি দুর্গা পুজো কমিটিকে শারদ সম্মান  হয়। দুর্গা পুজো কমিটির পাশাপাশি চন্দ্রকোণা শহরের একটি গণেশ পুজো ও দুটি জগদ্বাত্রী পুজো কমিটিকেও সম্মান জানানো হয় বলে কমিটি সূত্রে জানা গিয়েছে। এছাড়াও কল্যাণশ্রী জ্ঞানদা দেবী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চন্দ্রকোণা পৌরসভা আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করাও তাদেরও এদিন সম্মান জানানো হয় নান্দনিক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে।শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও অমিত ঘোষ, চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, বিশিষ্ট সমাজকর্মী আশিস হুদাইত, চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া সহ চন্দ্রকোণা পৌরসভার সমস্ত কাউন্সিলররা। নান্দনিক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে গোবিন্দ দাস জানান, শহরের সবকটি দুর্গা পুজো কমিটিগুলিকে উৎসাহ ও সম্মান জানাতে প্রতিবছরই নান্দনিক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ