এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মৃগেন ভট্টাচার্য্যের স্মরণে রক্তদান

Published on: July 14, 2020 । 6:20 PM

ইন্দ্রজিৎ মিশ্র: মৃগেন ভট্টাচার্য্যের ৩৬ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুর-১ ব্লকের ডি.ওয়াই.এফ.আই-এর কলোড়া লোকাল কমিটি। আজ ১৪ জুলাই ওই শিবিরের উদ্বোধন করেন প্রাবন্ধিক উমাশংকর নিয়োগী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সভাপতি রণজিৎ পাল, জেলা সম্পাদক সুমিত অধিকারী, পথিক পোড়্যা, সৌমিত্র ঘোড়ই, তুহিন সামন্ত সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র-যুব নেতৃত্ব।  রঞ্জিতবাবু বলেন, মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের সহায়তায় শিবিরটি হয়। রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। লোকাল কমিটির সভাপতি প্রবীর সামন্ত বলেন,  শিবিরে ৫ জন মহিলা সহ মোট ১০০ জন রক্তদান করেন। রক্তদান শিবির ছাড়াও ৩০ জন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের  শিক্ষা সামগ্রী তুলে দেন ছাত্রনেতা সৌমেন চক্রবর্তী, শুকদেব দাস সহ যুব নেতাগণ। উদ্যোক্তারা জানান, এদিন শিবিরে উপস্থিত প্রায় দুশতাধিক মানুষকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক বিতরণ করা হয়।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা