এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিলুপ্তপ্রায় বাজপাখি উদ্ধার

Published on: August 20, 2020 । 2:47 PM

 অরুণাভ বেরা: ২০আগষ্ট সকালে একটি বাজপাখি উদ্ধার করল বনদপ্তর। চন্দ্রকোনা থানার বড় আকনা গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির বাজপাখিটিকে উদ্ধার করা হয়। কিছু যুবক মাঠে খেলতে গিয়ে জখম পাখিটিকে দেখতে পায়। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]তারাই পাখিটিকে উদ্ধার করে বনদপ্তরে খবর দেয়। বনদপ্তর থেকে উদ্ধারকারী দল এলাকায় পৌঁছায় । উদ্ধারকারী দলের তরফে মলয় ঘোষ বলেন সম্ভবত পাখিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। একটি পায়ে আঘাতও আছে। পাখিটিকে উদ্ধার করে আমরা ওর চিকিৎসা করছি। সুস্থ হওয়ার পরে ওকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য মহকুমায়  বন্য প্রাণীর প্রতি মানুষের সচেতনতা আগের থেকে অনেকটাই বেড়েছে। কোনও এলাকায় বন্যপ্রাণী দেখলে সাথে সাথেই বন দপ্তরে খবর দেওয়া হচ্ছে এবং বনদপ্তর থেকে উদ্ধারকারী দল এই প্রাণীটিকে উদ্ধার করছে। এই ব্যাপারে স্থানীয় মানুষজন সহায়তা করছে।  
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

 

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি