এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঠাকুরের চোখ ঢেকে চুরি দাসপুরের হরিরামপুরে,চাঞ্চল্য

Published on: February 21, 2020 । 1:57 PM

সাতসকালেই দাসপুর থানার হরিরামপুরে এক পারিবারিক মন্দিরে ঠাকুরের চোখ ঢেকে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। হরিরামপুরের রথতল এলাকায় মনোরঞ্জন দাসের পারিবারিক মনসা কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে।

আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দেখা যায় মন্দিরের তালা ভাঙা এবং দুই মুর্তির চোখ চুলে ঢাকা। মনোরঞ্জনবাবুর অভিযোগ ঠাকুরের যাবতীয় সোনা ও রূপার গহনা কেউ বা কারা নিয়ে গেছে।

চুরি যাওয়া সামগ্রী ৫০ হাজার টাকার কাছাকাছি। মনে করা হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতেই মন্দিরের তালা ভেঙে এই চুরি। খবর দেওয়া হয়েছে দাসপুর পুলিসে।
হরিরামপুরে একেবারে ঘন বসতির মধ্যে এভাবে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক