এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কোভিড হাসপাতালে মৃত্যু বাবার,ছেলে চিকিৎসাধীন,দাসপুরে মৃতের গ্রাম সিল

Published on: July 19, 2020 । 3:41 PM

ইন্দ্রজিৎ মিশ্রঃকরোনা চিকিৎসাধীন দাসপুরের ৭৪ বছরের ব্যক্তির মৃত্যু হল জেলার কোভিড হাসপাতাল শালবনীতে। আজ রবিবার সকাল প্রায় সাড়ে ৭টা নাগাদ দাসপুর ১ ব্লকের নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের বালিতোড়ায় আক্রান্তের পরিবারকে ফোনে মৃত্যুর খবর জানানো হয়। মৃত ওই ব্যক্তির বছর ৫০ এর ছেলেও কোভিড পজিটিভ । সম্প্রতি করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি শারিরীক অবস্থার অবনতি হওয়ায় বাবা ছেলে দুজনকেই স্বাস্থ্যদপ্তর তরফে জেলা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে বাবার মৃত্যু,পুত্রের চিকিৎসা চলছে।

এদিকে মৃত্যুর খবর পৌঁছাতেই প্রশাসনিক তৎপরতা বালিতোড়া গ্রামে। কন্টেইনমেন্ট জোন ঘোষনা করে গ্রামের ওই পাড়াকে সিল করেছে দাসপুর পুলিশ। পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তির ওই পাড়ায় এক মুদি দোকান আছে। গায়ে জ্বর নিয়েই কয়েকদিন দোকান চালিয়েছিলেন তিনি। ওই পাড়ার প্রত্যেকেরই লালারস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানাগেছে ওই পরিবারের গৌরায় একটি লজও আছে। সেটিও আপাতত বন্ধ থাকছে।

উল্লেখ্য এই পরিবারে ভিন রাজ্য ফেরতের ঘটনা নেই। তবে ব্যবসার জন্য পরিবারের বাবা ও ছেলের নিয়মিত যাতায়াত ছিল কলকাতায়।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।