এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ট্রাকটর উল্টে মৃত ১, এলাকায় ব্যাপক উত্তেজনা

Published on: February 4, 2022 । 9:58 AM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’: চন্দ্রকোণায় ট্রাক্টর উল্টে মৃত এক ব্যক্তি, ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। চন্দ্রকোণা থানার বেলাদণ্ড গ্রামে মাটি বোঝাই ট্রাক উল্টে মৃত্যু হয় ওই গ্ৰামের বাসিন্দা সুকুমার রায়ের (৩৯)। আজ ৪ ফেব্রুয়ারি সকালে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্ৰামবাসীদের মধ্যে। উত্তেজিত গ্ৰামবাসীরা চারটি ট্রাক্টর, একটি এক্স ক্যাভেটর মেশিন ও একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার পুলিশ সহ ও দমকলবাহিনী আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্ৰামবাসীদের অভিযোগ, কয়েকদিন ধরেই চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ওই গ্ৰামে কৃষিজমি খনন করে পুকুর খননের কাজ চলছিল। রাতের বেলায় ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ট্রাক্টর উল্টে সুকুমারবাবুর মৃত্যু ঘটে। কিন্তু ট্রাক্টর চালকেরা তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা না করেই তড়িঘড়ি করে ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্ৰামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ