এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গভীররাতে বাড়িতে আগুন, ভস্মীভূত একাংশ

Published on: July 27, 2020 । 6:23 AM

নিজস্ব সংবাদদাতা: গভীররাতে বাড়িতে আগুন লেগে বিপত্তি বাঁধল দাসপুর-২ ব্লকের দুবরাজপুর গ্রামে। ২৭ জুলাই ঘটনাটি ঘটে ওই গ্রামের অলোক রানা ও হরিপদ রানার বাড়িতে।  অলোকবাবু ও হরিবাবুর পাকাবাড়ি লাগোয়া একটি মাটির বাড়ি রয়েছে। ওই মাটির বাড়িতেই রান্নাঘর ছিল। রান্নাঘরের উনুন থেকেই অসাবধানতাবশত কোনও ভাবে আগুন ছিটকে পাশে পড়ে থাকা শুকনো কাঠ ও জ্বালানিতে আগুন লেগে যায়। রাত প্রায় ১টা নাগাদ প্রতিবেশী মান্নাপাড়ার এক মহিলা বাথরুম করতে বাইরে বেরিয়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকে। চিৎকারে আশেপাশের কয়েকজন প্রতিবেশী উঠে বালতি নিয়ে ছুটে গিয়ে আগুন নেভায়। হরিবাবু বলেন, আর একটু দেরি হলে পাশে থাকা একটি ইঞ্জিন ভ্যানে আগুন লেগে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।