এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাসপাতালের নার্স ও কর্মীদের ফায়ার সেফটি ট্রেনিঙ দিল নিমতলা ফায়ার স্টেশন

Published on: May 27, 2022 । 11:17 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স ও কর্মীদের আগুন নেভানোর ট্রেনিং  দেওয়া হল। ২৬ মে নিমতলা দমকল বিভাগের কর্মীরা গিয়ে হাতেনাতে শিখিয়ে দেন হাসপাতালের কোথাও শর্ট সার্কিট হয়ে বা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নেভাতে হবে। ফায়ার স্টেশন অফিসার স্বপনকুমার পাত্র বলেন, আমাদের কর্মীরা ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত একমাস ব্যাপী ঘাটাল মহকুমা জুড়ে ফায়ার সেফটি ক্যাম্পেন করে চলেছে। এদিন ঘাটাল হাসপাতালে সেই ট্রেনিং দেওয়া হয়। হাসপাতালের সুপার সুব্রত দে বলেন, এই ট্রেনিং হাসপাতালের নার্স ও কর্মীদের খুবই কাজে লাগবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও