এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজও ঘাটালে আকাশ পথে বন্যা পরিদর্শন করা হল

Published on: August 11, 2021 । 2:22 PM

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: ধারাবাহিক ভাবেই ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি পরিদর্শন চলছে। আজ ১১ আগস্ট ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন সেচ দপ্তরের প্রিন্সিপ্যাল সচিব প্রভাত মিশ্র। আজ তিনি বিভাগীয় ইঞ্জিনিগারদের নিয়ে হেলিকপ্টারে করে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি দেখতে আসেন। সেই সঙ্গে নৌকায় করে ঘাটাল থেকে বন্দর পর্যন্ত নৌকায় করে পরিদর্শন করেন। এবার প্রতাপপুর এলাকায় যেসমস্ত জায়গায় বাঁধ ছাপিয়ে জল নেমে আসছিল সেই সব

এলাকাগুলি প্রিন্সিপ্যাল সচিব এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা এভাবেই পর্যবেক্ষণ করেন। প্রিন্সিপ্যাল সেক্রেটারি বলেন, আমরা আকাশ পথেই ঘাটালের বন্যা পরিস্থিতি অনেকটা উপলব্ধি করতে পেরেছি।  কী ক্ষতি হয়েছে সেটা আমরা আজকে দেখতে এলাম। এর পর ক্ষতির পরিমান নির্দ্ধারণ করব।নৌকায় করে ঘোরার পরই ঘাটালের ইরিগেশন বাংলোতে লাঞ্চ সেরে ঘাটাল টাউন হলে একটি প্রশাসনিক বৈঠক করেন।  বৈঠকে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র সুমিত দাস সহ জেলা ও মহকুমার অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও