এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে

Published on: September 18, 2021 । 11:47 AM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: তিন দিন পর ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছেও। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস আজ ১৮ সেপ্টেম্বর বন্যার পরিস্থিতি নিয়ে জানলেন, জল দ্রুতগতিতে কমছে। এই ভাবে জল কমতে থাকলে দুশ্চিন্তার কোনও কারণ নেই।
এই সপ্তাহের শুরুর দিকে টানা বৃষ্টির ফলে দাসপুর-১ ব্লকের নিজনাড়াজোল এবং রাজনগর গ্রামপঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রাম এবং ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম

পঞ্চায়েত নতুন করে প্লাবিত হয়েছে। শিলাবতী নদীর জলস্ফীতির ফলে ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে। জল প্রবেশ করেছে খড়ারের বেশ কয়েকটি ওয়ার্ডেও। গত রাত থেকে প্রত্যেক জায়গারই জল কমতে শুরু করেছে। ১৬ সেপ্টেম্বর ঘাটালে জলে তলিয়ে ঘাটাল শহরের এক পুরোহিতের মৃত্যু হয়েছে। ঘাটাল থানার চৌকা গ্রামের এক গৃহবধূ গত বৃহস্পতিবার থেকে এখনও নিখোঁজ রয়েছেন।
তবে আজ ১৮ সেপ্টেম্বর শনিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি সতর্কবার্তা জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরে সতর্কবার্তা পেয়েই চরম দুশ্চিন্তায় ঘাটালবাসী। শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটালের শহর ও গ্রামীণ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড প্লাবিত সাথে ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, পরপর তিনবার বন্যায় বিপর্যস্ত ঘাটালের মানুষ, রাজ্য সড়কসহ গ্রামীণ সড়ক গুলি জলের তলায় থাকায় নৌকায় চড়ে চলছে পারাপার। আবারো ঘাটাল থানার সামনে জল উঠেছে, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন আস্তে আস্তে ঘাটালের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এখনো পর্যন্ত বন্যার জলে তুলি একজনের মৃত্যু একজন নিখোঁজ রয়েছেন, আবহা দপ্তরের বৃষ্টির পূর্বাভাস পেয়ে মহকুমা প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও