এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আবার ভাঙল বাঁধ, ভাসল গ্রামের পর গ্রাম

Published on: August 27, 2020 । 10:15 AM

মৃন্ময় ভুঁইঞা: আবার দাসপুরে নতুন করে বন্যা। বুধবার ২৬ আগস্ট রাতে দাসপুর-১ ব্লকের বড়ামারা গ্রামের এক্স-জমিদারি বাঁধ হঠাৎ করে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভুঁইঞা বলেন, এর ফলে আমাদের ব্লকের বড়ামারা, সীমানা, হাজরাকুণ্ডু সহ কয়েক গ্রামে বন্যার জল প্রবেশ করতে শুরু করেছে। মাঠের ধান জমি  ডুবে গিয়েছে। কিছু কিছু নিচু রাস্তাও জলমগ্ন। তবে এই মুহূর্তে কোনও পরিবারকে উদ্ধার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]