এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মিষ্টি দোকানে হঠাৎ হানা দিলেন ঘাটালের ফুড সেফটি অফিসার

Published on: July 11, 2022 । 6:20 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: বাঙালি মানেই সম্পর্কের সূচনা থেকে কারণে অকারণে মিষ্টিমুখ। দোকানদারের মুখের মিষ্টতায় মিষ্টি তো কেনেন, কিন্তু উঁকে দিয়ে দেখেছেন আপনার প্রিয় সব মিষ্টি তৈরির অন্দরমহল? তবে আপনার আমার শরীর ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘাটালের ফুড সেফটি অফিসার অরুণাভ দে নিরন্তর ঘাটাল জুড়ে বিভিন্ন খাবার দোকানে হঠাৎ অভিযান চালিয়ে চলেছেন। আজ ১১ জুলাই সোমবার খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে অভিযান চালানো হয় দাসপুর বাজারের এক মিষ্টি দোকানে। আঢাকা, অস্বাস্থ্যকর খাবার, বাসি পচা মিষ্টিতে মাছি ভনভন করছে। পাশের ড্রেন থেকে মিষ্টির উপর মাছি এসে বসে আপন সুরে গান গাইছে। সেই মিষ্টি বিক্রি করে দোকান মালিক মুনাফার হিসেব খাতায় তুলে চলেছেন। এমন সময়ই হানা অফিসারের। সমস্ত দোকান, তারসঙ্গে দোকানের পরিবেশ সাথে মিষ্টি তৈরির বেহাল দশা দেখে হতবাক ফুড সেফটি অফিসার অরুণাভ দে। তিনি জানান, মিষ্টি দোকানটির ফুড লাইসেন্সও নেই। তিনি ৪৮ ঘন্টা সময় দিয়েছেন। তার মধ্যে ওই দোকানে মিষ্টি তৈরির ব্যবস্থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।  খাদ্যদপ্তরের এই ঝটিকা অভিযানে খুশি দাসপুরবাসী। তবে তাঁরা চান ছোটোখাটো মিষ্টির দোকানগুলির পাশাপাশি ঝলমলে আলো আঁধারি রঙিন আলোর মোড়কে মোড়া এলাকার নামি-দামি খাবারের দোকানগুলিতেও এই অতর্কিত অভিযান চলুক। কারণ দাসপুরে খেতে আসা অনেক খাদ্য রসিককেই অনেক ক্ষেত্রে বাসি পচা খাবার খেয়ে শুধু নয়, খাবার দোকানের মালিকের দুর্ব্যবহার সহ্য করে বাড়ি ফিরতে হচ্ছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।